কিভাবে বিতর্ক করবো
আজ বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিন চলছে। আলেম নামের কতিপয় ভাইয়ের কথাবার্তা দেখলে মনে হয়,ইলমের সন্মান আজ তাদের কাছে মুল্যহীন।নিজেদের মত পথ, মতাদর্শ কে প্রতিস্টা করাই তাদের কাছে মূল বিষয়। Facebook একটি সামাজিক যোগাযোগ মাধ্যম,এখানে বিভিন্নজনের বিভিন্ন মতামত থাকবে,নানাধরনের রুচিবোধের মানুষজন থাকতেই পারে। তবে উলামায়ে কেরাম,তলাবাদের কাজ হলো উত্তমপন্থায় বিভিন্ন ইলমী মতামত,মতাদর্শ প্রকাশ করা,নিজেদের বিপরীত মত,পথ কে ইলমী দলিল দিয়ে খন্ডন করা,উত্তম পন্থায় বিতর্ক করা। এর বিপরিত কাজের দ্বারা সাধারন জনগনের কাছে নিজেদের ভাবমূর্তি নস্ট করা হয়।এতে মতাদর্শ ই ক্ষতির সম্মুখীন হয়। যেটাই হচ্ছে ইসলামের মুল চারিত্রিক শিক্ষা,রাসুল সাঃ এর আদর্শ,সাহাবায়ে কেরাম রাঃ এর আমল। সুতরাং পরিশেষে একটা প্রবাদ দিয়ে শেষ করতে চাই ব্যাবহারে বংশের পরিচয়।